এবার টিভি পর্দায় তারকাবহুল উৎসব

গত বছরের ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘উৎসব’ সিনেমা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের কাছে দারুণ প্রশংসা পায় সিনেমাটি। দেশে চমকপ্রদ সাফল্যের পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও এটি দেখার জন্য ভীড় করেছেন দর্শকরা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেলেও টিভি পর্দায় এখনো দেখা যায়নি এই সিনেমা। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। প্রথমবার টিভি পর্দায় আলোচিত এ সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানায়, এবারের ঈদুল ফিতরে সিনেমাটি দেখা যাবে। ঈদের দিন দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে তারকাবহুল এ সিনেমা। নব্বই দশকের আবহে নির্মিত সিনেমাটি গভীর হাস্যরস আর নাটকীয়তায় পরিপূর্ণ। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। পারিবারিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন আর আবেগতাড়িত সময়ের চমৎকার সন্নিবেশ ঘটেছে এতে। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’-এই ব্যতিক্রমী স্লোগানের সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।  সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভ

এবার টিভি পর্দায় তারকাবহুল উৎসব

গত বছরের ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘উৎসব’ সিনেমা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের কাছে দারুণ প্রশংসা পায় সিনেমাটি। দেশে চমকপ্রদ সাফল্যের পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও এটি দেখার জন্য ভীড় করেছেন দর্শকরা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেলেও টিভি পর্দায় এখনো দেখা যায়নি এই সিনেমা। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। প্রথমবার টিভি পর্দায় আলোচিত এ সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানায়, এবারের ঈদুল ফিতরে সিনেমাটি দেখা যাবে। ঈদের দিন দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে তারকাবহুল এ সিনেমা।

নব্বই দশকের আবহে নির্মিত সিনেমাটি গভীর হাস্যরস আর নাটকীয়তায় পরিপূর্ণ। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। পারিবারিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন আর আবেগতাড়িত সময়ের চমৎকার সন্নিবেশ ঘটেছে এতে। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’-এই ব্যতিক্রমী স্লোগানের সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। 

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow