এবার ‘বট বাহিনী’ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলবিরোধী জনমত তৈরির চেষ্টা চলছে।
তার মতে, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করছে।’ খবর এনডিটিভির।
তিনি আরও বলেন, ‘অনেকে পোস্ট করে যে তারা আগে ইসরায়েলকে সমর্থন করতেন, এখন আর পারেন না। পরে দেখা যায়, পোস্টদাতা আসলে পাকিস্তানের কোনো বেজমেন্টে বসে আছে।’
এসময় নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য রকমের সমর্থন রয়েছে।’
তিনি আরও দাবি করেন, ‘আমার মনে হয়, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকেই সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।’
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভারতের ১৪০ কোটির মানুষ ইসরায়েলকে অত্যন্ত পছন্দ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে ব্যাপক উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। আমিও স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল এক ভালোবাসার উৎসব।’
সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলবিরোধী জনমত তৈরির চেষ্টা চলছে।
তার মতে, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করছে।’ খবর এনডিটিভির।
তিনি আরও বলেন, ‘অনেকে পোস্ট করে যে তারা আগে ইসরায়েলকে সমর্থন করতেন, এখন আর পারেন না। পরে দেখা যায়, পোস্টদাতা আসলে পাকিস্তানের কোনো বেজমেন্টে বসে আছে।’
এসময় নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য রকমের সমর্থন রয়েছে।’
তিনি আরও দাবি করেন, ‘আমার মনে হয়, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকেই সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।’
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভারতের ১৪০ কোটির মানুষ ইসরায়েলকে অত্যন্ত পছন্দ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে ব্যাপক উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। আমিও স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল এক ভালোবাসার উৎসব।’
সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছরের তুলনায় বেশি।
একই জরিপে আরও বলা হয়, বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় নেতানিয়াহুর ওপর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষের।