এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি, বর্তমানে পলাতক) মুহাম্মদ আশরাফুজ্জামান, ঢাকায় সংযুক্ত এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ এম শফিউল ইসলাম, ঢাকায় সংযুক্ত নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ ও ঢাকায় সংযুক্ত এন্টি টোরেরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম। এছাড়াও বাধ্যতামূলক অবসরে পাঠানো অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- রাজশাহী সারদা বিপিএতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, ঢাকায় সংযুক্ত এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত (অতিরিক্ত ডিআইজি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেল

এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি, বর্তমানে পলাতক) মুহাম্মদ আশরাফুজ্জামান, ঢাকায় সংযুক্ত এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ এম শফিউল ইসলাম, ঢাকায় সংযুক্ত নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ ও ঢাকায় সংযুক্ত এন্টি টোরেরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম।

এছাড়াও বাধ্যতামূলক অবসরে পাঠানো অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- রাজশাহী সারদা বিপিএতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, ঢাকায় সংযুক্ত এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত (অতিরিক্ত ডিআইজি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।

এ বিষয়ে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow