এবার ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাত ছাপিয়ে এবার ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (২০ মার্চ) এমন তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটির কোনোটিই ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। এর মধ্যে একটি মাঝপথেই বিকল হয়ে পড়ে, আর অন্যটি প্রতিহত করতে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সেটি সফলভাবে প্রতিহত করা গেছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পত্রিকাটি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে। এই হামলার বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্র, কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে এই হামলার চেষ্টা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। দিয়েগো গার্সিয়া ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত, যা গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষিত ২ হাজার কিলোমিটার পাল্লার সীমার দ্বিগুণ। ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে চাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়

এবার ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাত ছাপিয়ে এবার ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (২০ মার্চ) এমন তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটির কোনোটিই ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। এর মধ্যে একটি মাঝপথেই বিকল হয়ে পড়ে, আর অন্যটি প্রতিহত করতে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সেটি সফলভাবে প্রতিহত করা গেছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পত্রিকাটি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে।

এই হামলার বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্র, কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

তবে এই হামলার চেষ্টা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। দিয়েগো গার্সিয়া ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত, যা গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষিত ২ হাজার কিলোমিটার পাল্লার সীমার দ্বিগুণ।

ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে চাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ দিয়েগো গার্সিয়া। ১৯৭০-এর দশক থেকে এখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক উপস্থিতি রয়েছে ও এটি দীর্ঘ-পাল্লার বোমারু বিমানসহ বিভিন্ন ‘কৌশলগত সামরিক সম্পদের ঘাঁটি’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়, যাতে প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের সেইসব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।

সূত্র: আনাদোলু

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow