এবার ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাকিনাড়া জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার ভেটলাপালেম গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  অগ্নিকাণ্ডের ফলে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং কারখানার কাঠামোটি পুরোপুরি বিধ্বস্ত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেটলাপালেমের এই আতশবাজি কারখানাটি বেশ পুরোনো এবং স্থানীয় গ্রামবাসীরাই সেখানে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় যখন শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা শ্রমিকরা বের হওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীর বিশাল বহর ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা কারখানার ভেতর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত উদ্ধার ক

এবার ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাকিনাড়া জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার ভেটলাপালেম গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

অগ্নিকাণ্ডের ফলে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং কারখানার কাঠামোটি পুরোপুরি বিধ্বস্ত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেটলাপালেমের এই আতশবাজি কারখানাটি বেশ পুরোনো এবং স্থানীয় গ্রামবাসীরাই সেখানে শ্রমিকের কাজ করতেন।

প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় যখন শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা শ্রমিকরা বের হওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীর বিশাল বহর ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা কারখানার ভেতর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন।

আহতদের দ্রুত উদ্ধার করে কাকিনাড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত আটজনের শরীর প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে, যার ফলে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, কারখানায় অবৈধভাবে দাহ্য পদার্থের মজুত ছিল কিনা কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। পুরো কারখানাটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় এবং ভেতরে দাহ্য বস্তু থাকায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow