এবার মাঝনদীতে ফেরিতে আগুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রী চিৎকার শুরু করেন এবং নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। ফেরি সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পরপরই ফেরির কর্মচারীরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। এতে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এবার মাঝনদীতে ফেরিতে আগুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রী চিৎকার শুরু করেন এবং নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।

ফেরি সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পরপরই ফেরির কর্মচারীরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। এতে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow