এবার মুখ খুললেন গোবিন্দ

বলিউডের রঙিন পর্দার আড়ালে এবার নেমে এলো বাস্তব জীবনের গাঢ় ছায়া। চার দশকের কাছাকাছি সময় ধরে যাদের দাম্পত্যকে আদর্শ উদাহরণ হিসেবে দেখা হতো, সেই গোবিন্দ-সুনীতা আহুজার সংসার আজ প্রশ্নের মুখে। পরকীয়া প্রেমের অভিযোগ, ভাঙনের গুঞ্জন আর দমবন্ধ করা নীরবতার মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দ নিজেই। দীর্ঘদিনের চাপা উত্তেজনা ভেঙে, ব্যক্তিগত জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে নতুন করে তোলপাড় বলিউড। ভারতীয় এক গণমাধ্যমকে গোবিন্দ বলেন, ‘আমি কখনো অভিযুক্ত হইনি? আমাকে যে অভিযুক্ত করছে, সেই আমার শৈশবের ভালোবাসা। ভালোবাসা আমার জীবনে কখনো ঠিকঠাক কাজ করেনি। আর এখন যে ভালোবাসাটা চলছে, তা কারও কারও মতে—বার্ধক্যের ভালোবাসা।’ গত বছরের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন সুনীতা আহুজা। এ আলাপচারিতায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। তিনি বলেন, “আমার জন্য ২০২৫ সাল খুবই খারাপ বছর। কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। কিন্তু আমি জানি, সেই মেয়েটি অভিনেত্রী নয়। কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু তার টাকা চায়

এবার মুখ খুললেন গোবিন্দ

বলিউডের রঙিন পর্দার আড়ালে এবার নেমে এলো বাস্তব জীবনের গাঢ় ছায়া। চার দশকের কাছাকাছি সময় ধরে যাদের দাম্পত্যকে আদর্শ উদাহরণ হিসেবে দেখা হতো, সেই গোবিন্দ-সুনীতা আহুজার সংসার আজ প্রশ্নের মুখে। পরকীয়া প্রেমের অভিযোগ, ভাঙনের গুঞ্জন আর দমবন্ধ করা নীরবতার মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দ নিজেই। দীর্ঘদিনের চাপা উত্তেজনা ভেঙে, ব্যক্তিগত জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে নতুন করে তোলপাড় বলিউড।

ভারতীয় এক গণমাধ্যমকে গোবিন্দ বলেন, ‘আমি কখনো অভিযুক্ত হইনি? আমাকে যে অভিযুক্ত করছে, সেই আমার শৈশবের ভালোবাসা। ভালোবাসা আমার জীবনে কখনো ঠিকঠাক কাজ করেনি। আর এখন যে ভালোবাসাটা চলছে, তা কারও কারও মতে—বার্ধক্যের ভালোবাসা।’

গত বছরের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন সুনীতা আহুজা। এ আলাপচারিতায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। তিনি বলেন, “আমার জন্য ২০২৫ সাল খুবই খারাপ বছর। কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। কিন্তু আমি জানি, সেই মেয়েটি অভিনেত্রী নয়। কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু তার টাকা চায়।”  

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সে খবর সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।     

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। এদিকে পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow