এবার যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেনসহ একাধিক দেশ কঠোর ভাষায় এই আগ্রাসনের সমালোচনা করেছে এবং কূটনৈতিক উপায়ে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সও। তবে দেশটির প্রেসিডেন্টের বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান-এর মধ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, “বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে।” এক বিবৃতিতে ম্যাক্রন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি অবশ্যই বন্ধ হতে হবে। যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ম্যাক্রন বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজ

এবার যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেনসহ একাধিক দেশ কঠোর ভাষায় এই আগ্রাসনের সমালোচনা করেছে এবং কূটনৈতিক উপায়ে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে।

এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সও। তবে দেশটির প্রেসিডেন্টের বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান-এর মধ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, “বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে।”

এক বিবৃতিতে ম্যাক্রন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

তিনি বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি অবশ্যই বন্ধ হতে হবে।

যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ম্যাক্রন বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে।’

সূত্র: আলজাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow