এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান
বাংলাদেশি প্রবাসীদের জন্য পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজনের বাংলা সংগীত উৎসব ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এ কনসার্টের মূল আকর্ষণ থাকছেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ এনাম জেমস। একই মঞ্চে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। এবারই প্রথম পর্তুগালে, বিশেষ করে ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'প্রথমবার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুবই উত্তেজিত। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারব, এটা ভাবতেই ভালো লাগছে।' লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট। জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি জায়েদ খানের পারফরম্যান্সও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত
বাংলাদেশি প্রবাসীদের জন্য পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজনের বাংলা সংগীত উৎসব ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এ কনসার্টের মূল আকর্ষণ থাকছেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ এনাম জেমস। একই মঞ্চে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান।
এবারই প্রথম পর্তুগালে, বিশেষ করে ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'প্রথমবার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুবই উত্তেজিত। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারব, এটা ভাবতেই ভালো লাগছে।'
লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট। জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি জায়েদ খানের পারফরম্যান্সও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যেই লিসবনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কনসার্টটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
What's Your Reaction?