এবার শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে। একের পর এক ক্রিকেটারদের চোটে আইপিএল শুরুর আগেই দলের শক্তি কমে যায় অনেকটা। পরে মাঠের ক্রিকেটেও এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি কেকেআর। এবার দলের অধিনায়ক আজিঙ্কা রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করল টুর্নামেন্টের কর্তৃপক্ষ।  চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্লো ওভাররেটের দায়ে কেকেআর অধিনায়ক রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে ১৯২ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ১৬০ রানেই থেমেছে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। ৩২ রানের পরাজয়ে টেবিলের তলানিতেই থেকে গেছে কেকেআর। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে উঠেছে চেন্নাই।  আইপিএলের কোড অব কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী কোন দল প্রথমবার স্লো ওভাররেটের কারণে অভিযুক্ত হলে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করাই সর্বনিম্ন শাস্তি। সেই সাজাই এবার পেলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

এবার শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে। একের পর এক ক্রিকেটারদের চোটে আইপিএল শুরুর আগেই দলের শক্তি কমে যায় অনেকটা। পরে মাঠের ক্রিকেটেও এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি কেকেআর। এবার দলের অধিনায়ক আজিঙ্কা রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করল টুর্নামেন্টের কর্তৃপক্ষ। 

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্লো ওভাররেটের দায়ে কেকেআর অধিনায়ক রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে ১৯২ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ১৬০ রানেই থেমেছে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। ৩২ রানের পরাজয়ে টেবিলের তলানিতেই থেকে গেছে কেকেআর। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে উঠেছে চেন্নাই। 

আইপিএলের কোড অব কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী কোন দল প্রথমবার স্লো ওভাররেটের কারণে অভিযুক্ত হলে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করাই সর্বনিম্ন শাস্তি। সেই সাজাই এবার পেলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow