এবারের বিশ্বকাপে কোন দলের পক্ষে মনির খান?

বিশ্বকাপ ফুটবল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে খোলামেলা কথা বলছেন। সেই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সম্প্রতি এক আলাপচারিতায় এবারের বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন-এমন প্রশ্নের জবাবে মনির খান জানান, তার পছন্দের দল আর্জেন্টিনা। শুধু এবার নয়, দীর্ঘদিন ধরেই তিনি দলটির সমর্থক। মনির খান বলেন, ‘আমি তো বরাবরই আর্জেন্টিনাকে ভালোবাসি। আর্জেন্টিনার খেলা আমার খুব ভালো লাগে। এই দলটিকেই আমি সমর্থন করি। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়।’ আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার পেছনে রয়েছে দলটির সমৃদ্ধ ফুটবল ইতিহাস। মনির খানের ভাষায়, ‘মূলত দলটির খেলা দেখেই আমি মুগ্ধ হয়েছি। এই দলের হয়ে খেলেছেন বিশ্বখ্যাত ফুটবলার ম্যারাডোনা। এখন রয়েছেন আরেক কিংবদন্তি খেলোয়াড় মেসি। তাদের খেলা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে।’ বিশেষ করে লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান এই কণ্ঠশিল্পী। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে মেসি তার অসাধারণ নৈপুণ্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এবং দল

এবারের বিশ্বকাপে কোন দলের পক্ষে মনির খান?

বিশ্বকাপ ফুটবল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে খোলামেলা কথা বলছেন। সেই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।

সম্প্রতি এক আলাপচারিতায় এবারের বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন-এমন প্রশ্নের জবাবে মনির খান জানান, তার পছন্দের দল আর্জেন্টিনা। শুধু এবার নয়, দীর্ঘদিন ধরেই তিনি দলটির সমর্থক।

মনির খান বলেন, ‘আমি তো বরাবরই আর্জেন্টিনাকে ভালোবাসি। আর্জেন্টিনার খেলা আমার খুব ভালো লাগে। এই দলটিকেই আমি সমর্থন করি। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়।’

আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার পেছনে রয়েছে দলটির সমৃদ্ধ ফুটবল ইতিহাস। মনির খানের ভাষায়, ‘মূলত দলটির খেলা দেখেই আমি মুগ্ধ হয়েছি। এই দলের হয়ে খেলেছেন বিশ্বখ্যাত ফুটবলার ম্যারাডোনা। এখন রয়েছেন আরেক কিংবদন্তি খেলোয়াড় মেসি। তাদের খেলা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে।’

বিশেষ করে লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান এই কণ্ঠশিল্পী। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে মেসি তার অসাধারণ নৈপুণ্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এবং দলকে শিরোপা এনে দিয়েছেন। এবারও তিনি মাঠে নামবেন তার দল নিয়ে। তার খেলা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি।’

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই বাংলাদেশে তৈরি হয় ভিন্ন এক উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের পতাকা, জার্সি ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীরা নিজেদের সমর্থনের কথা জানান। সেই উন্মাদনায় শামিল হয়েছেন মনির খানও।

জনপ্রিয় এই শিল্পীর মতে, আর্জেন্টিনার খেলার ধরণ, দলটির ঐতিহ্য এবং ম্যারাডোনা-মেসির মতো কিংবদন্তিদের উপস্থিতিই তাকে বারবার দলটির প্রতি আকৃষ্ট করেছে। তাই এবারের বিশ্বকাপেও তার সমর্থন থাকছে আকাশি-সাদা জার্সিধারীদের পক্ষেই।

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।

অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।

এমএমএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow