এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?

চলতি বছরের (১৪৪৭ হিজরি) রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানিয়েছেন, এবারের রমজান মাস ২৯ দিন স্থায়ী হবে ও সম্ভবত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। তিনি বলেন, তথ্যভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এই বছর রমজানের শুরু ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে। কিছু দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ও অন্য দেশে ১৯ ফেব্রুয়ারি, কারণ দেশগুলো চাঁদ দেখা বা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিন্নভাবে নির্ভর করছে। আল জারওয়ানের তথ্য অনুযায়ী, মাসের শুরুতে এই ভিন্নতা দেখা দিতে পারে। তবে রমজানের শেষ ও শাওয়াল মাসের শুরুতে অধিকাংশ মুসলিম দেশে সময় প্রায় একসঙ্গে হবে, যা মার্চ ২০ তারিখে হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, রমজান ১৪৪৭ হিজরির নবম চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আবুধাবি সময় অনুসারে বিকেল ৪ টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে সূর্যাস্তের এক মিনিট পরে চাঁদ অস্ত যাবে, চাঁদের বয়স তখন হবে মাত্র দুই ঘণ্টা ১২ মিনিট। ফলে চাঁদ দেখা প্রায় অসম্ভব। চাঁদ দেখা গেলে এটি বুধবার (১৮ ফেব্রুয়ারি

এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?

চলতি বছরের (১৪৪৭ হিজরি) রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানিয়েছেন, এবারের রমজান মাস ২৯ দিন স্থায়ী হবে ও সম্ভবত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।

তিনি বলেন, তথ্যভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এই বছর রমজানের শুরু ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে। কিছু দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ও অন্য দেশে ১৯ ফেব্রুয়ারি, কারণ দেশগুলো চাঁদ দেখা বা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিন্নভাবে নির্ভর করছে।

আল জারওয়ানের তথ্য অনুযায়ী, মাসের শুরুতে এই ভিন্নতা দেখা দিতে পারে। তবে রমজানের শেষ ও শাওয়াল মাসের শুরুতে অধিকাংশ মুসলিম দেশে সময় প্রায় একসঙ্গে হবে, যা মার্চ ২০ তারিখে হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেছেন, রমজান ১৪৪৭ হিজরির নবম চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আবুধাবি সময় অনুসারে বিকেল ৪ টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে সূর্যাস্তের এক মিনিট পরে চাঁদ অস্ত যাবে, চাঁদের বয়স তখন হবে মাত্র দুই ঘণ্টা ১২ মিনিট। ফলে চাঁদ দেখা প্রায় অসম্ভব।

চাঁদ দেখা গেলে এটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দৃশ্যমান হবে এবং তাই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হিসেবে নির্ধারিত হবে। পবিত্র এই মাস শেষ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ও ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ মার্চ)।

এদিকে, এবারের রমজানে দিনের দৈর্ঘ্য মাসের শুরুতে কম থাকলেও শেষের দিকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। মাসের শুরুর দিকে আবুধাবিতে সাহ্‌রি থেকে ইফতার পর্যন্ত রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। তবে মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় রোজার সর্বোচ্চ সময়সীমা দাঁড়াতে পারে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে।

সূত্র: গালফ নিউজ

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow