এমটিবির দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির নামে নেওয়া দুই কোটি টাকার ঋণের একটি অংশ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এমটিবির দুই কর্মকর্তা ও ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির তিন কর্মকর্তাসহ মোট পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।  বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) এনামুল হক কালবেলাকে বলেন, আজ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। একজন তদন্তে সম্পূরকভাবে অভিযুক্ত হওয়া আসামি হলেন এমটিবির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন। আগামী ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ হবে। আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের মাধ্যমে আদালত মামলার বিচার শুরু করার আদেশ দিয়েছেন। তবে এটি দোষী সাব্যস্ত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রায় দেবেন। চার্জ গঠন হওয়া পাঁচ আসামি হলেন- ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. হারুন অর রশীদ চৌধুরী, সেক্রেটারি সৈয়দ মো. আসাদুজ্জামান, প্রধান নির্বাহী মো. নুরুল আমিন, ম

এমটিবির দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির নামে নেওয়া দুই কোটি টাকার ঋণের একটি অংশ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এমটিবির দুই কর্মকর্তা ও ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির তিন কর্মকর্তাসহ মোট পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) এনামুল হক কালবেলাকে বলেন, আজ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। একজন তদন্তে সম্পূরকভাবে অভিযুক্ত হওয়া আসামি হলেন এমটিবির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন। আগামী ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ হবে।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের মাধ্যমে আদালত মামলার বিচার শুরু করার আদেশ দিয়েছেন। তবে এটি দোষী সাব্যস্ত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রায় দেবেন।

চার্জ গঠন হওয়া পাঁচ আসামি হলেন- ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. হারুন অর রশীদ চৌধুরী, সেক্রেটারি সৈয়দ মো. আসাদুজ্জামান, প্রধান নির্বাহী মো. নুরুল আমিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক নজুমিয়া হাট এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক (বর্তমানে ব্যবস্থাপক) শেখ মো. মোরশেদ এবং এমটিবির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন। তাকে তদন্তে সম্পূরকভাবে অভিযুক্ত করা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১২ আগস্ট থেকে ২০১৯ সালের ৫ মে পর্যন্ত সময়ে আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এমটিবির হাটহাজারীর নজুমিয়া হাট এসএমই/কৃষি শাখা থেকে ডায়নামিক ওয়েলফেয়ার সোসাইটির নামে দুই দফায় মোট দুই কোটি টাকা ঋণ গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, ঋণের অর্থ প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে দ্বিতীয় দফার ঋণের ৫৩ লাখ ৫১ হাজার ১২১ টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪০৬ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।

দুদকের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রথম দফার ঋণ পরিশোধের আগেই দ্বিতীয় দফার ঋণ অনুমোদন করা হয়। এ জন্য ভুয়া ও জালিয়াতিপূর্ণ পরিদর্শন প্রতিবেদনেরও আশ্রয় নেওয়া হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির তৎকালীন উপপরিচালক মো. শফি উল্লাহ ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে দুদক ২০২৪ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পরে চলতি বছরের ১২ জুলাই এমটিবির সাবেক কর্মকর্তা শেখ মো. মোরশেদ ও বর্তমান কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন ফৌজদারি কার্যবিধির ২৪১(ক) ধারা অনুযায়ী অব্যাহতির আবেদন করেন। আবেদনে তারা দাবি করেন, বাংলাদেশ ব্যাংক ও এমটিবির অভ্যন্তরীণ অডিটে ঋণ প্রদানে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি, ঋণের সম্পূর্ণ অর্থও পরিশোধ করা হয়েছে এবং এজাহার ও অভিযোগপত্রে আত্মসাতের টাকার অঙ্কে অসংগতি রয়েছে। তবে আদালত তাদের আবেদন নাকচ করে বৃহস্পতিবার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow