এমপি নজরুলের বিরুদ্ধে এবার যেসব অভিযোগ আনলেন সাবেক গাড়িচালক
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার নতুন অভিযোগ সামনে এসেছে। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো একটি আবেদনপত্রে ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, তার ওপর সংঘটিত হামলার পেছনে মূল নির্দেশদাতা ছিলেন গাজী নজরুল ইসলাম। ২০ জুলাই ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই আবেদনপত্রে ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। আরও পড়ুন ওই নারী এমপি নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’: ভিডিও বার্তায় প্রথম স্ত্রী আবেদনপত্রে বলা হয়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগর এলাকার রোজ গার্ডেন টাওয়ার-২-এর ডি-২ ফ্ল্যাটের একটি কক্ষে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। ওবায়দুর রহমানের অভিযোগ, হামলায় অংশ নেন আমিন (পিতা- জব্বার সরদার
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার নতুন অভিযোগ সামনে এসেছে।
প্রধানমন্ত্রী বরাবর পাঠানো একটি আবেদনপত্রে ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, তার ওপর সংঘটিত হামলার পেছনে মূল নির্দেশদাতা ছিলেন গাজী নজরুল ইসলাম।
২০ জুলাই ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই আবেদনপত্রে ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
আবেদনপত্রে বলা হয়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগর এলাকার রোজ গার্ডেন টাওয়ার-২-এর ডি-২ ফ্ল্যাটের একটি কক্ষে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ওবায়দুর রহমানের অভিযোগ, হামলায় অংশ নেন আমিন (পিতা- জব্বার সরদার, যিনি দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ এবং মোস্তাসিম বিল্লাহ (উভয়ের পিতা ইউনুস সরদার)।
আবেদনপত্রে তিনি আরও দাবি করেন, তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাদের সহায়তায় রাত ১২টা ৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রে ওবায়দুর রহমান দাবি করেন, ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করায় তিনি সংসদ সদস্যের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। এ কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া আবেদনপত্রে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে জমি ও বালুমহাল দখল, ঘুস গ্রহণ, মব বাহিনী গঠন এবং নারীসংক্রান্ত বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে গত ২২ জুন, ৯ জুলাই ও ১৩ জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে এক তরুণীর সঙ্গে তার অবস্থানের দাবিও করা হয়েছে। তবে এসব অভিযোগের সমর্থনে কোনো প্রামাণ্য নথি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আবেদনপত্রের শেষাংশে ওবায়দুর রহমান তার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আহসানুর রহমান/এফএ/এএসএম
What's Your Reaction?

