বিশ্বকাপে সবচেয়ে বেশিবার তৃতীয় হয়েছে কারা?

বিশ্বকাপ মানেই শিরোপার লড়াই। তবে ফাইনালের আগেই বিদায় নেওয়া দুই সেমিফাইনালিস্টের জন্যও থাকে সম্মানের একটি ম্যাচ- তৃতীয় স্থান নির্ধারণী। ইতিহাসে এই ম্যাচে অনেক স্মরণীয় জয় এসেছে, আবার অনেক শক্তিশালী দলকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে জার্মানি (পশ্চিম জার্মানিসহ) সবচেয়ে বেশি চারবার তৃতীয় হয়েছে। ফ্রান্স, ব্রাজিল, পোল্যান্ড ও ক্রোয়েশিয়া দুবার করে তৃতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে, ব্রাজিল, উরুগুয়ে ও ইংল্যান্ড একাধিকবার চতুর্থ স্থানে শেষ করেছে। যদিও বিশ্বকাপ জয়ের মতো গৌরবের নয়, তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই বিবেচিত হয় এবং অনেক দলের জন্য এটি টুর্নামেন্ট শেষ করার ইতিবাচক উপায়। এক নজরে দেখে নেওয়া যাক ১৯৩৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ হওয়া দল। ১৯৩০ বিশ্বকাপ: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়নি।১৯৩৪ বিশ্বকাপ: ৩য় জার্মানি, ৪র্থ অস্ট্রিয়া।১৯৩৮ বিশ্বকাপ: ৩য় ব্রাজিল, ৪র্থ সুইডেন।১৯৫০ বিশ্বকাপ: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়নি।১৯৫৪ বিশ্বকাপ: ৩য় অস্ট্রিয়া, ৪র্থ উরুগুয়ে

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার তৃতীয় হয়েছে কারা?

বিশ্বকাপ মানেই শিরোপার লড়াই। তবে ফাইনালের আগেই বিদায় নেওয়া দুই সেমিফাইনালিস্টের জন্যও থাকে সম্মানের একটি ম্যাচ- তৃতীয় স্থান নির্ধারণী। ইতিহাসে এই ম্যাচে অনেক স্মরণীয় জয় এসেছে, আবার অনেক শক্তিশালী দলকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে জার্মানি (পশ্চিম জার্মানিসহ) সবচেয়ে বেশি চারবার তৃতীয় হয়েছে। ফ্রান্স, ব্রাজিল, পোল্যান্ড ও ক্রোয়েশিয়া দুবার করে তৃতীয় স্থান অর্জন করেছে।

অন্যদিকে, ব্রাজিল, উরুগুয়ে ও ইংল্যান্ড একাধিকবার চতুর্থ স্থানে শেষ করেছে। যদিও বিশ্বকাপ জয়ের মতো গৌরবের নয়, তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই বিবেচিত হয় এবং অনেক দলের জন্য এটি টুর্নামেন্ট শেষ করার ইতিবাচক উপায়।

এক নজরে দেখে নেওয়া যাক ১৯৩৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ হওয়া দল।

১৯৩০ বিশ্বকাপ: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
১৯৩৪ বিশ্বকাপ: ৩য় জার্মানি, ৪র্থ অস্ট্রিয়া।
১৯৩৮ বিশ্বকাপ: ৩য় ব্রাজিল, ৪র্থ সুইডেন।
১৯৫০ বিশ্বকাপ: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
১৯৫৪ বিশ্বকাপ: ৩য় অস্ট্রিয়া, ৪র্থ উরুগুয়ে।
১৯৫৮ বিশ্বকাপ: ৩য় ফ্রান্স, ৪র্থ পশ্চিম জার্মানি।
১৯৬২ বিশ্বকাপ: ৩য় চিলি, ৪র্থ যুগোস্লাভিয়া।
১৯৬৬ বিশ্বকাপ: ৩য় পর্তুগাল, ৪র্থ সোভিয়েত ইউনিয়ন।
১৯৭০ বিশ্বকাপ: ৩য় পশ্চিম জার্মানি, ৪র্থ উরুগুয়ে।
১৯৭৪ বিশ্বকাপ: ৩য় পোল্যান্ড, ৪র্থ ব্রাজিল।
১৯৭৮ বিশ্বকাপ: ৩য় ব্রাজিল, ৪র্থ ইতালি।
১৯৮২ বিশ্বকাপ: ৩য় পোল্যান্ড, ৪র্থ ফ্রান্স।
১৯৮৬ বিশ্বকাপ: ৩য় ফ্রান্স, ৪র্থ বেলজিয়াম।
১৯৯০ বিশ্বকাপ: ৩য় ইতালি, ৪র্থ ইংল্যান্ড।
১৯৯৪ বিশ্বকাপ: ৩য় সুইডেন, ৪র্থ বুলগেরিয়া।
১৯৯৮ বিশ্বকাপ: ৩য় ক্রোয়েশিয়া, ৪র্থ নেদারল্যান্ডস।
২০০২ বিশ্বকাপ: ৩য় তুরস্ক, ৪র্থ দক্ষিণ কোরিয়া।
২০০৬ বিশ্বকাপ: ৩য় জার্মানি, ৪র্থ পর্তুগাল।
২০১০ বিশ্বকাপ: ৩য় জার্মানি, ৪র্থ উরুগুয়ে।
২০১৪ বিশ্বকাপ: ৩য় নেদারল্যান্ডস, ৪র্থ ব্রাজিল।
২০১৮ বিশ্বকাপ: ৩য় বেলজিয়াম, ৪র্থ ইংল্যান্ড।
২০২২ বিশ্বকাপ: ৩য় ক্রোয়েশিয়া, ৪র্থ মরক্কো।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow