নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্যোগ

'দেশীয় জাতের গাছের চারা রোপণে বদলাবে দেশের প্রকৃতি' স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে সংগঠনটি। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গোজাকুড়া নতুন কবরস্থান সংলগ্ন ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচপুরান ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আকিকুল ইসলাম, পথ পাঠাগারের পরিচালক তৌফিকুর রহমান খোকন, হোমিওপ্যাথিক চিকিৎসক খন্দকার জান্নাতুল ইসলাম, গোজাকুড়া নতুন কবরস্থান ঈদগাহ সংলগ্ন মাদ্রাসার শিক্ষক হাফেজ আল আমিন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা প্রমুখ। এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী স

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্যোগ

'দেশীয় জাতের গাছের চারা রোপণে বদলাবে দেশের প্রকৃতি' স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে সংগঠনটি।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গোজাকুড়া নতুন কবরস্থান সংলগ্ন ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচপুরান ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আকিকুল ইসলাম, পথ পাঠাগারের পরিচালক তৌফিকুর রহমান খোকন, হোমিওপ্যাথিক চিকিৎসক খন্দকার জান্নাতুল ইসলাম, গোজাকুড়া নতুন কবরস্থান ঈদগাহ সংলগ্ন মাদ্রাসার শিক্ষক হাফেজ আল আমিন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা প্রমুখ।

এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির গাছের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, সামাজিক প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

বক্তারা বলেন, বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দেশীয় গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow