নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২
নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সোনাপুরের জামালের মোড় এলাকায় ভটভটি (টেম্পু) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বহুত আলীর ছেলে শহিদ হোসেন (৪৮) এবং একই গ্রামের আছের উদ্দিনের ছেলে আব্দুল রশিদ (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুইজন রাজশাহীর সিটি হাটে মহিষ কিনতে যান। মহিষ কিনে ভটভটিতে করে বাড়ি ফেরার পথে সিংড়ার সোনাপুর এলাকার জামালের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল রশিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় শহিদ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে পথিমধ্যে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সোনাপুরের জামালের মোড় এলাকায় ভটভটি (টেম্পু) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বহুত আলীর ছেলে শহিদ হোসেন (৪৮) এবং একই গ্রামের আছের উদ্দিনের ছেলে আব্দুল রশিদ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুইজন রাজশাহীর সিটি হাটে মহিষ কিনতে যান। মহিষ কিনে ভটভটিতে করে বাড়ি ফেরার পথে সিংড়ার সোনাপুর এলাকার জামালের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল রশিদ মারা যান।
গুরুতর আহত অবস্থায় শহিদ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে পথিমধ্যে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
What's Your Reaction?