এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিলো বিএনপি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এর আগে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।   আরও পড়ুন শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই: রিজভী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অভিযোগের প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কেএইচ/কেএসআর

এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিলো বিএনপি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এর আগে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অভিযোগের প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow