এমপিকে গালিগালাজ করা যুবক আটক

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে।  সোমবার (২৩ মার্চ) রাতে শহরের টাইগার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর শহরের ত্রিমোহিনী সড়কের প্রাণিসম্পদ অফিসের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তাল্লশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যা

এমপিকে গালিগালাজ করা যুবক আটক

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে। 

সোমবার (২৩ মার্চ) রাতে শহরের টাইগার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর শহরের ত্রিমোহিনী সড়কের প্রাণিসম্পদ অফিসের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন।

এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তাল্লশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার গাড়িটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow