এমপির গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিচ্ছি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুক্রবার রাতে পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় দুঃখজনক ও গভীর উদ্বেগজনক। রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করতে হবে। পুলিশ প্রশাসনকে আইনি কাঠামোর মাধ্যমে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করার নির্দেশ দিচ্ছি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৭৫-এর পটপরিবর্তন ও ৯০-এর আন্দোলনের সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগকে সকল রাজনৈতিক দল কাজে লাগিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। যেখানে আইনের শাসন থাকবে এবং হিন্দু, মুসলিম, খ্রিষ্টান বা গারো-হাজং নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু সাধারণ কোনো ভাবনা থেকে নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি বিপ্লব সূচিত করার লক্ষ্যেই খাল খনন কর্মসূচি শ

এমপির গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিচ্ছি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুক্রবার রাতে পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় দুঃখজনক ও গভীর উদ্বেগজনক। রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করতে হবে। পুলিশ প্রশাসনকে আইনি কাঠামোর মাধ্যমে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করার নির্দেশ দিচ্ছি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭৫-এর পটপরিবর্তন ও ৯০-এর আন্দোলনের সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগকে সকল রাজনৈতিক দল কাজে লাগিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। যেখানে আইনের শাসন থাকবে এবং হিন্দু, মুসলিম, খ্রিষ্টান বা গারো-হাজং নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু সাধারণ কোনো ভাবনা থেকে নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি বিপ্লব সূচিত করার লক্ষ্যেই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার সেই ঐতিহাসিক কর্মকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই নতুন করে এই উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। আগে হাতের চাপে নলকূপে পানি পাওয়া যেত, এখন ৪০০ ফিট গভীরে যেতে হয়। প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে। সেই ভারসাম্য ফিরিয়ে আনতে ও দেশের ৮০ ভাগ কৃষকের উপকারের কথা চিন্তা করেই শহীদ জিয়া এই বিপ্লব শুরু করেছিলেন।

এমপির গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিচ্ছি

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারগুলো এই কর্মসূচি অব্যাহত রাখেনি, বরং খাল ভরাট ও দখল হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ শুধু শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নয়, বরং তার কর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আমি বিশ্বাস করি, দেশজুড়ে এই খাল পুনঃখনন সফল হলে আমরা আবারো সুজলা-সুফলা শস্য-শ্যামলা বাংলাদেশ ফিরে পাব।

ডেপুটি স্পিকার আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকায় দেশে কার্যকর কোনো নির্বাচন হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে। এই গণতন্ত্রকে ধরে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংসদে সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠনই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাক।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় উপজেলার ভর বিল হতে আনছা বিল পর্যন্ত ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।

এইচ এম কামাল/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow