এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
সুইডেনের বিপক্ষে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে গোল করে প্রথমার্ধে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৪৫ ম্যাচে তার গোলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।
এর আগে একাধিক আক্রমণ ও গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি ফ্রান্স। গোলবারে লেগে ফিরে আসে এমবাপ্পে ও মাইকেল অলিসের শট। সুইডেনের ডিফেন্সও দেখিয়েছে দারুণ নৈপুণ্য।
ম্যাচের ১৯তম মিনিটে এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয়। এরপরও মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত প্রথমার্ধের একদম শেষদিকে এসে দলকে লিড এনে দেন ফরাসি ক্যাপ্টেন।
এর মাধ্যমে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করবে ফ্রান্স আর সুইডেনের চেষ্টা থাকবে সমতায় ফেরার।