এয়ারপোর্টমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে এয়ারপোর্টমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) আন্দোলনকারীরা উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহনের দীর্ঘ সারি এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে। এতে অফিসগামী যাত্রী, বিমানবন্দরমুখী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে গুলশান ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যানজট এড়াতে নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন। এসময় পরীক্

এয়ারপোর্টমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে এয়ারপোর্টমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) আন্দোলনকারীরা উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহনের দীর্ঘ সারি এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে। এতে অফিসগামী যাত্রী, বিমানবন্দরমুখী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে গুলশান ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যানজট এড়াতে নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন।

এসময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।

এদিকে এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে, মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দেন তারা।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow