এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে বিকেলে

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো নাকি কমানো হবে, তা আজ বৃহস্পতিবার (২ জুলাই) জানা যাবে। আজ এক মাসের (জুলাই) জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (১ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাইয়ের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। এর আগে সদ্যসমাপ্ত জুনের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। এনএস/এমকেআর

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে বিকেলে

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো নাকি কমানো হবে, তা আজ বৃহস্পতিবার (২ জুলাই) জানা যাবে। আজ এক মাসের (জুলাই) জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (১ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাইয়ের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে সদ্যসমাপ্ত জুনের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।

এনএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow