১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, উদ্বিগ্ন পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ১১ বছর বয়সী মো. শরীফ ১০ দিন ধরে নিখোঁজ। শরীফের খোঁজে থানায় জিডিও করেছেন মা মোফাশেরা বেগম। ছেলের খোঁজে কান্নায় ভেঙে পড়েন তিনি। শরীফের জন্য উদ্বিগ্ন তার পরিবার। শনিবার (২৭ জুন) দুপুর পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে শরীফের পরিবার। গত ১৭ জুন সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে। নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দেওয়া হয় বিস্কুট খেতে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।’ নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ‘১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছে।’ কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহ

১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, উদ্বিগ্ন পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ১১ বছর বয়সী মো. শরীফ ১০ দিন ধরে নিখোঁজ। শরীফের খোঁজে থানায় জিডিও করেছেন মা মোফাশেরা বেগম। ছেলের খোঁজে কান্নায় ভেঙে পড়েন তিনি। শরীফের জন্য উদ্বিগ্ন তার পরিবার।

শনিবার (২৭ জুন) দুপুর পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে শরীফের পরিবার।

গত ১৭ জুন সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দেওয়া হয় বিস্কুট খেতে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।’

নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ‘১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছে।’

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, ‘শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা করছি তাকে খুঁজে পেতে। কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’

কাজল কায়েস /এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow