এশিয়ান গেমসে পাকিস্তানের অধিনায়ক ফারহান
এশিয়া গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড। অধিনায়ক করা হয়েছে উদ্বোধনী ব্যাটার সাহিবজাদা ফারহানকে। চলতি বছরের সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ক্রিকেটের ইভেন্ট শুরু হবে আগামী ২৪ অক্টোবর। স্বর্ণপদকের জন্য লড়াই করবে ১০ দল। পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। নেতৃত্বের ভার পাওয়া ফারহান এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে। নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি অর্ধশতক। করেছেন সবমিলিয়ে ১৩০৫ রান। আব্দুল সামাদ পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইম আইয়ুব, উইকেটরক্ষক উসমান খান, মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ এবং মোহাম্মদ সালমান মির্জা। এছাড়া হায়দার আলী ও আহমেদ দানিয়ালও ফিরেছেন দলে। স্কোয়াডে সুযোগ পাওয়া চার ক্রিকেটার এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেননি। তারা হলেন- আকিফ জাভেদ, আলী রাজা, মাজ সাদাকাত এবং সাদ মাসুদ। স্কোয়াডের ১৫ জনের ১৪ জনই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) সাদা বলের ক্যাম্পের সদস্য। এই ক্যাম্প আগামী ১৫ জুন সোমবার
এশিয়া গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড। অধিনায়ক করা হয়েছে উদ্বোধনী ব্যাটার সাহিবজাদা ফারহানকে।
চলতি বছরের সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ক্রিকেটের ইভেন্ট শুরু হবে আগামী ২৪ অক্টোবর। স্বর্ণপদকের জন্য লড়াই করবে ১০ দল। পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
নেতৃত্বের ভার পাওয়া ফারহান এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে। নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি অর্ধশতক। করেছেন সবমিলিয়ে ১৩০৫ রান। আব্দুল সামাদ পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইম আইয়ুব, উইকেটরক্ষক উসমান খান, মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ এবং মোহাম্মদ সালমান মির্জা। এছাড়া হায়দার আলী ও আহমেদ দানিয়ালও ফিরেছেন দলে।
স্কোয়াডে সুযোগ পাওয়া চার ক্রিকেটার এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেননি। তারা হলেন- আকিফ জাভেদ, আলী রাজা, মাজ সাদাকাত এবং সাদ মাসুদ।
স্কোয়াডের ১৫ জনের ১৪ জনই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) সাদা বলের ক্যাম্পের সদস্য। এই ক্যাম্প আগামী ১৫ জুন সোমবার লাহোরে শুরু হবে।
এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানের স্কোয়াড
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলী রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মোকিম ও উসমান খান (উইকেটরক্ষক)।
আইএন
What's Your Reaction?