এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন ডাকসুর জিএস ফরহাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ। এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান। ফরহাদ সোমবার (১০ আগস্ট) দুপুরে মিষ্টি নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান। এসময় ছাত্রশিবিরের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, সারাদেশের জেলা, শহর ও মহানগর পর্যায়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো ও সংবর্ধনা দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বড় ভাই ও জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাদের পাশে থেকে অনুপ্রেরণা দেওয়া দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ডাকসুর জিএস বলেন, পরীক্ষার ফলাফল যেমনই হোক, কাউকে হতাশ হওয়া যাবে না। অনেকেই প্রত্যাশিত ফল না

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন ডাকসুর জিএস ফরহাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ। এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান।

ফরহাদ সোমবার (১০ আগস্ট) দুপুরে মিষ্টি নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান। এসময় ছাত্রশিবিরের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, সারাদেশের জেলা, শহর ও মহানগর পর্যায়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো ও সংবর্ধনা দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বড় ভাই ও জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাদের পাশে থেকে অনুপ্রেরণা দেওয়া দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসুর জিএস বলেন, পরীক্ষার ফলাফল যেমনই হোক, কাউকে হতাশ হওয়া যাবে না। অনেকেই প্রত্যাশিত ফল না করেও পরবর্তী সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। আবার জিপিএ-৫ পেয়েও অনেকে পরবর্তীতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি।

ফরহাদের মতে, যারা ভালো ফল করেছে, তাদের বিনয়ী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর যারা তুলনামূলক খারাপ ফল করেছে, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালো করার জন্য নতুন করে চেষ্টা করতে হবে।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উদ্যোগ ডাকসুর পক্ষ থেকে নয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটি কোনো দলীয় কর্মসূচির অংশ নয়, বরং একজন বড় ভাই হিসেবে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা পাওয়ার পর শিক্ষার্থীদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে। আরিয়ান নামে এক শিক্ষার্থী বলে, ‘এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন এমনভাবে শুভেচ্ছা পেয়ে ভালো লেগেছে। সামনে কলেজজীবন শুরু হবে। বড় ভাইদের কাছ থেকে পাওয়া এই উৎসাহ আমাদের আরও আত্মবিশ্বাসী করবে।’

জুবায়ের নামে আরেক শিক্ষার্থী বলে, ‘ফলাফল নিয়ে আমাদের মধ্যে যেমন আনন্দ ও উত্তেজনা ছিল, তেমনি ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তাও ছিল। এখানে এসে শুভেচ্ছা ও পরামর্শ পাওয়ায় ভালো লেগেছে। সামনে আরও ভালো করার চেষ্টা করবো।’

অভিভাবকরা যা জানালেন

শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। শাহেলা নামের এক অভিভাবক বলেন, ‘ফল প্রকাশের দিনে সন্তানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং মিষ্টিমুখ করানো নিঃসন্দেহে আনন্দের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের উদ্যোগ তাদের মানসিকভাবে আরও শক্তি জোগাবে।’

সাব্বির আহমেদ নামের আরেক অভিভাবক বলেন, ‘এসএসসির পর শিক্ষার্থীদের সামনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। শুধু ভালো ফল করলেই হবে না, ভবিষ্যতে কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে তাদের উৎসাহ ও পরামর্শও দরকার। আজকের এই শুভেচ্ছা তাদের জন্য অনুপ্রেরণার হবে।’

অভিভাবক সুলতান আহমেদ বলেন, ‘ফলাফল ভালো বা খারাপ দুই ক্ষেত্রেই শিক্ষার্থীদের পাশে থাকা গুরুত্বপূর্ণ। তাদের হতাশ না করে ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য উৎসাহিত করাই এখন সবচেয়ে প্রয়োজন।’

ইএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow