এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল। চূড়ান্ত হওয়া তারিখ অনুযায়ী, আগামী ১০ আগস্ট একযোগে সব শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়মানুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের অফিশিয়াল লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফল প্রস্তুতের নতুন সময়সীমা নির্ধারণ করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩০ জুলাই ফল প্রকাশের আরও একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট তারিখটি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেল। এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্র

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল। চূড়ান্ত হওয়া তারিখ অনুযায়ী, আগামী ১০ আগস্ট একযোগে সব শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়মানুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের অফিশিয়াল লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফল প্রস্তুতের নতুন সময়সীমা নির্ধারণ করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩০ জুলাই ফল প্রকাশের আরও একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট তারিখটি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেল। এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow