এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁসের অভিযোগ নেই: শিক্ষামন্ত্রী
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই। সারাদেশে একযোগে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, পরীক্ষাকে ঘিরে যদি কোনো অভিযোগ আসে, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ (আর্কাইভ) করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই। সারাদেশে একযোগে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরীক্ষাকে ঘিরে যদি কোনো অভিযোগ আসে, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ (আর্কাইভ) করার নির্দেশনা দেওয়া হয়েছে।
What's Your Reaction?