এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। রবিবার (১৯ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি টিভি ক্যামেরা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রশ্নপত্র পরিবহন ও গ্রহণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, পাশাপাশি ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([[email protected]](mailto:[email protected])) পাঠাতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, রবিবার অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে।

রবিবার (১৯ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি টিভি ক্যামেরা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রশ্নপত্র পরিবহন ও গ্রহণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, পাশাপাশি ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([[email protected]](mailto:[email protected])) পাঠাতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, রবিবার অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow