এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৬৭৪ জন
সিলেটে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে প্রথম দিন মঙ্গলবার ৬৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ২২৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনাও ঘটেনি। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় মোট ২৮ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন, অনুপস্থিত ছিলেন ২৪১ জন। কেন্দ্র ছিল ৯৪টি। হবিগঞ্জে মোট ১২ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ছিলেন ১৪৫ জন। কেন্দ্র ছিল ৪৯টি। মৌলভীবাজারে ১৫ হাজার ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ হাজার ৯৪৯ জন, অনুপস্থিত ছিলেন ১১৮ জন। কেন্দ্র ছিল ৩৭টি। সুনামগঞ্জে মোট ১৪ হাজার ২৯৭ জন শিক্ষার্থীর
সিলেটে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে প্রথম দিন মঙ্গলবার ৬৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ২২৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনাও ঘটেনি।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় মোট ২৮ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন, অনুপস্থিত ছিলেন ২৪১ জন। কেন্দ্র ছিল ৯৪টি।
হবিগঞ্জে মোট ১২ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ছিলেন ১৪৫ জন। কেন্দ্র ছিল ৪৯টি।
মৌলভীবাজারে ১৫ হাজার ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ হাজার ৯৪৯ জন, অনুপস্থিত ছিলেন ১১৮ জন। কেন্দ্র ছিল ৩৭টি।
সুনামগঞ্জে মোট ১৪ হাজার ২৯৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১২৭ জন। অনুপস্থিত ছিলেন ১৭০ জন। কেন্দ্র সংখ্যা ছিল ৪৫টি।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন বলেন, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৭১০ জন। অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী।
What's Your Reaction?