এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
লক্ষ্মীপুরের কমলনগরে নকল করার অপরাধে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ মে) তোরাবগন্জ উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জানা যায়, এসএসসি পরীক্ষার তোরাবগন্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের একটি হলের দায়িত্বরত কর্মকর্তা সুলতান মাহমুদ জিসানকে নকল করতে দেখেন। জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। পরে তাকে বহিষ্কার করা হয়। কেন্দ্রসচিব কামাল উদ্দিন বাহার জানান, প্রতিদিনের ন্যায় রোববার উচ্চতর গণিতের পরীক্ষা চলছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জিসান নকল বাহির করে লিখছিলেন। এ সময় পরীক্ষার হলের দায়িত্বরতদের নজরে পড়লে তার দেহ তল্লাশি করে নকলের প্রমাণ পাওয়া যায়। পরে পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
লক্ষ্মীপুরের কমলনগরে নকল করার অপরাধে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ মে) তোরাবগন্জ উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, এসএসসি পরীক্ষার তোরাবগন্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের একটি হলের দায়িত্বরত কর্মকর্তা সুলতান মাহমুদ জিসানকে নকল করতে দেখেন। জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। পরে তাকে বহিষ্কার করা হয়।
কেন্দ্রসচিব কামাল উদ্দিন বাহার জানান, প্রতিদিনের ন্যায় রোববার উচ্চতর গণিতের পরীক্ষা চলছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জিসান নকল বাহির করে লিখছিলেন। এ সময় পরীক্ষার হলের দায়িত্বরতদের নজরে পড়লে তার দেহ তল্লাশি করে নকলের প্রমাণ পাওয়া যায়। পরে পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
What's Your Reaction?