এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নাহিদা আক্তার (১৬) ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানির সঙ্গে বসবাস করতেন। ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। নিহতের মা প্রবাসী ও বাবা বরিশালে থাকেন। পুলিশ জানায়, বিকেলে ঘরে পড়াশোনা করছিল নাহিদা। পারিবারিক কাজে তার নানি বাইরে যান, ঘণ্টাখানেক পর ফিরে দেখেন নাহিদা ঘরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরে ও গলায় জখম দেখা গেছে। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে জখম দেখা গেছে। তবে কীভাবে, কেন ও কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।  তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়ন

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাহিদা আক্তার (১৬) ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানির সঙ্গে বসবাস করতেন। ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। নিহতের মা প্রবাসী ও বাবা বরিশালে থাকেন।

পুলিশ জানায়, বিকেলে ঘরে পড়াশোনা করছিল নাহিদা। পারিবারিক কাজে তার নানি বাইরে যান, ঘণ্টাখানেক পর ফিরে দেখেন নাহিদা ঘরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরে ও গলায় জখম দেখা গেছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে জখম দেখা গেছে। তবে কীভাবে, কেন ও কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow