এসএসসি পরীক্ষায় রাজধানীতে ১২৭ কেন্দ্র, জেলা প্রশাসনের নজরদারি
সারাদেশের মতো ঢাকা জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। তবে শুরু থেকেই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর ১২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকিতে মাঠে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। সকাল থেকেই তিনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আসনবিন্যাস এবং পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অসদুপায় রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দায়িত্ব
সারাদেশের মতো ঢাকা জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। তবে শুরু থেকেই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর ১২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকিতে মাঠে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
সকাল থেকেই তিনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আসনবিন্যাস এবং পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অসদুপায় রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, যারা কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি করছেন এবং সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
এছাড়া কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্র এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, তাদের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।
এমডিএএ/এমএমকে
What's Your Reaction?