এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: কক্সবাজারে কিশোর গ্রেফতার

কক্সবাজারে চলমান এসএসসি পরীক্ষা-২০২৬কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। শুক্রবার (১ মে) র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিন আহমেদ (১৭) নামে এক কিশোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে পরীক্ষার আগের রাতে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার আশ্বাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত। এ উদ্দেশ্যে সে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের নম্বর ব্যবহার করত। টাকা পাওয়ার পরই ভুক্তভোগীদের ব্লক করে দিয়ে প্রতারণা সম্পন্ন করত বলে প্রাথমিক

এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: কক্সবাজারে কিশোর গ্রেফতার

কক্সবাজারে চলমান এসএসসি পরীক্ষা-২০২৬কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (১ মে) র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিন আহমেদ (১৭) নামে এক কিশোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে পরীক্ষার আগের রাতে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার আশ্বাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত।

এ উদ্দেশ্যে সে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের নম্বর ব্যবহার করত। টাকা পাওয়ার পরই ভুক্তভোগীদের ব্লক করে দিয়ে প্রতারণা সম্পন্ন করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং সাধারণ মানুষকে ডিজিটাল প্রতারণার হাত থেকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow