এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা
শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৩টায় উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রতিবেশী মুরাদ হাসান নামে একজন জানান, অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে অংশগ্রহণ করে। গতকাল পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হলে সারাদিন মন খারাপ করেছিল। আজ রাত আনুমানিক ৩টায় অন্তিকে ঘরে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তার বাবা-মা। পরে তাদের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। দুলাল মিয়ার ৩ কন্যার মধ্যে সবার ছোট ছিল অন্তি। পরিবারে সবার আদর আর ভালোবাসায় বেড়ে ওঠা অন্তি আজ শোকের ছায়ায় স্তব্ধ করে দিয়েছে পুরো গ্রাম। ফারুকুজ্জামান নামে এক সাবেক ক্রিকেট খেলোয়াড় বলেন, আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়, পরিবারের লোকজনের উচিত ছিল পরীক্ষায় অকৃতকার্য ছাত্রী অন্তীর পাশে দাঁড়ানো ও ভবিষ্যতে তার উজ্জ্বল দিনের জন্য সাহস জোগানো। চন্দ্রকোনা পুলিশ (তদন্ত) আব্দুল হালিম জানান, ভোরে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হ
শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৩টায় উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মুরাদ হাসান নামে একজন জানান, অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে অংশগ্রহণ করে। গতকাল পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হলে সারাদিন মন খারাপ করেছিল। আজ রাত আনুমানিক ৩টায় অন্তিকে ঘরে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তার বাবা-মা। পরে তাদের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে।
দুলাল মিয়ার ৩ কন্যার মধ্যে সবার ছোট ছিল অন্তি। পরিবারে সবার আদর আর ভালোবাসায় বেড়ে ওঠা অন্তি আজ শোকের ছায়ায় স্তব্ধ করে দিয়েছে পুরো গ্রাম।
ফারুকুজ্জামান নামে এক সাবেক ক্রিকেট খেলোয়াড় বলেন, আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়, পরিবারের লোকজনের উচিত ছিল পরীক্ষায় অকৃতকার্য ছাত্রী অন্তীর পাশে দাঁড়ানো ও ভবিষ্যতে তার উজ্জ্বল দিনের জন্য সাহস জোগানো।
চন্দ্রকোনা পুলিশ (তদন্ত) আব্দুল হালিম জানান, ভোরে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
What's Your Reaction?