এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় রামিদুজ্জামান টুটুল মিয়া নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) কোদালকাটি গ্রামের শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। সে পাশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে টুটুল ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তারা আরও জানান, টুটুল মিয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাতেও একই বিষয়ে অকৃতকার্য হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করায় এমন কাণ্ড ঘটিয়েছে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, টুটুল পরিবারের সদস্যদের কথা না মেনে নিজের ইচ্ছামতো চলাফেরা করত। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। গাংনী থান

এসএসসিতে ২ বার অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় রামিদুজ্জামান টুটুল মিয়া নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) কোদালকাটি গ্রামের শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। সে পাশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে টুটুল ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তারা আরও জানান, টুটুল মিয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাতেও একই বিষয়ে অকৃতকার্য হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করায় এমন কাণ্ড ঘটিয়েছে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, টুটুল পরিবারের সদস্যদের কথা না মেনে নিজের ইচ্ছামতো চলাফেরা করত। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। গাংনী থানার ওসি মুদাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow