এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ
সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। এ নির্দেশনা সব কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর সিসিটিভির সঙ্গে ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম থেকে কেন্দ্র মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রের সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। প্রকাশিত সময়সূচি অনুযায়ী- মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী। প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা
সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। এ নির্দেশনা সব কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর সিসিটিভির সঙ্গে ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম থেকে কেন্দ্র মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রের সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিন বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তার মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
আর মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ চার হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
সারাদেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, শিক্ষক-পরীক্ষার্থীসহ প্রত্যেককে বোর্ডের সব নীতিমালা মেনে চলতে হবে। সুষ্ঠু পরীক্ষা আয়োজনে আমরা ভিজিল্যান্স টিমসহ মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছি। অসদুপায় অবলম্বনে ছাড় দেওয়া হবে না।
এএএইচ/এএমএ
What's Your Reaction?