এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, বাড়তে পারে আবেদন

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন শুধু খাতায় নম্বর যোগ-বিয়োগসহ পুনর্নিরীক্ষণ করা হলেও এবার আবেদন করা খাতা সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ, খাতা আবার দেখা হবে। এতে খাতা চ্যালেঞ্জে আবেদনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছর এক লাখের বেশি আবেদন ছিল। এবার যেহেতু পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে, তাই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।’ আরও পড়ুন এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এবার খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা হবে। মন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এবার খাতা চ্যালেঞ্জের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই কর্মকর্তা জানান, ১৭ আগস্টের পর খাতা চ্যালেঞ্জের আবেদনের সময় বাড়ানোর কোনো সম্ভাব

এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, বাড়তে পারে আবেদন

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন শুধু খাতায় নম্বর যোগ-বিয়োগসহ পুনর্নিরীক্ষণ করা হলেও এবার আবেদন করা খাতা সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ, খাতা আবার দেখা হবে। এতে খাতা চ্যালেঞ্জে আবেদনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছর এক লাখের বেশি আবেদন ছিল। এবার যেহেতু পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে, তাই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।’

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এবার খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা হবে। মন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এবার খাতা চ্যালেঞ্জের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই কর্মকর্তা জানান, ১৭ আগস্টের পর খাতা চ্যালেঞ্জের আবেদনের সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। পুনর্মূল্যায়নের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আশা করি, এবার কার্যক্রমটি ভালো হবে।’

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে। ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এবার নতুন পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে খাতা চ্যালেঞ্জ করা যাবে।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow