এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর। আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭-ইঞ্চি মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং- সব ধরনের ব্যবহারকারীর জন্য একটি চমৎকার সমাধান। নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চি ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে এটি ফুল এইচডি'র তুলনায় আরও বেশি ডিটেইল ও প্রাণবন্ত ছবি উপস্থাপন করে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম নিশ্চিত করে স্মুথ ভিজ্যুয়াল পারফরম্যান্স, ফলে দ্রুতগতির ভিডিও, গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে আরও স্বাচ্ছন্দ্যময়। মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ২টি এইচডিএমআই, ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন 1W x 2 স্পিকার, যা অতিরিক্ত স্পিকারের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ব্যবহারে সুবিধা প্রদান করে। আকর্ষণীয় আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি যেকোনো আধুনিক অফিস বা হ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর। আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭-ইঞ্চি মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং- সব ধরনের ব্যবহারকারীর জন্য একটি চমৎকার সমাধান।

নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চি ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে এটি ফুল এইচডি'র তুলনায় আরও বেশি ডিটেইল ও প্রাণবন্ত ছবি উপস্থাপন করে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম নিশ্চিত করে স্মুথ ভিজ্যুয়াল পারফরম্যান্স, ফলে দ্রুতগতির ভিডিও, গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ২টি এইচডিএমআই, ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন 1W x 2 স্পিকার, যা অতিরিক্ত স্পিকারের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ব্যবহারে সুবিধা প্রদান করে। আকর্ষণীয় আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি যেকোনো আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে যোগ করবে প্রিমিয়াম লুক।

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর এখন দেশের সকল স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মনিটরটির খুচরা মূল্য ৩০,০০০ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow