এসিল্যান্ডের সঙ্গে ‘মারমুখী আচরণ’ বিএনপি নেতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা, গালিগালাজ, অসৌজন্যমূলক ও মারমুখী আচরণের অভিযোগ তুলেছে প্রশাসন। সোমবার (৩ আগস্ট) দুপুরের আগ মুহূর্তে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদেরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আরও পড়ুন মোবাইলে গেম খেলা নিয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম অভিযানে বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, স্যাম্পল ওষুধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণে অনিয়ম ধরা পড়ে। এ অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ‘আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হচ্ছিল। এসময় আব্দুল কাদের ঘটনাস্থলে এসে জনসম্মুখে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, গালিগালাজ করেন এবং মারমুখী ভঙ্গিতে কথা বলেন। মব সৃষ্টির চেষ্টা করেন। এতে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর

এসিল্যান্ডের সঙ্গে ‘মারমুখী আচরণ’ বিএনপি নেতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা, গালিগালাজ, অসৌজন্যমূলক ও মারমুখী আচরণের অভিযোগ তুলেছে প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) দুপুরের আগ মুহূর্তে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদেরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযানে বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, স্যাম্পল ওষুধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণে অনিয়ম ধরা পড়ে। এ অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ‘আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হচ্ছিল। এসময় আব্দুল কাদের ঘটনাস্থলে এসে জনসম্মুখে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, গালিগালাজ করেন এবং মারমুখী ভঙ্গিতে কথা বলেন। মব সৃষ্টির চেষ্টা করেন। এতে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে। অভিযান চলাকালে কেউ এসে মব সৃষ্টি করবে, প্রশাসনের কর্মকর্তাদের গালিগালাজ করবে বা দায়িত্ব পালনে বাধা দেবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অভিযোগের বিষয়ে আব্দুল কাদের বলেন, ‘এসিল্যান্ডের সঙ্গে কোনো মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। কিছু বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়েছে।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি এখনো বিস্তারিত জানি না। যদি সাংগঠনিক কোনো নেতাকর্মী এমন আচরণ করে থাকেন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, খুবই দুঃখজনক। এগুলো কোনোরকমে মেনে নেওয়া যায় না।’

হুসাইন মালিক/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow