এ্যানিমেলের পর মেশিনগানের ১৬ কলা পূর্ণ করলেন শুভ
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ দীর্ঘ বিরতির পর আবারও অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের এই ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই তিনি নিজের সিনেমার একটি সংলাপ আওড়ে বলেন ‘কি ভাবছিলি মইরা গেছি মরি নাই।’ সিনেমায় বন্দুক ব্যবহারের প্রসঙ্গ টেনে শুভ বলেন ‘একটা সিনেমার নাম ছিল এ্যানিমেল। তারপর অনেকগুলো সিনেমা হয়েছে। আমি ১৬ কলা পূর্ণ করলাম শেষ করলাম। এরপর আর এটা ইউজ হবে না। লাস্ট অব দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। আমি ইউজ না করলে তো ১৬ কলা শেষ হবে না।’ মালিক সিনেমা নিয়ে আশাবাদী শুভ বলেন ‘ঈদে আমাদের সিনেমাটি আসবে ইনশাআল্লাহ। সপরিবারে সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করার মতো একটি চলচ্চিত্র হচ্ছে মালিক। আমি একা কোনো অবস্থাতেই ক্রেডিট নেব না। সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এমন একটি ছবি ঈদের সময় আমরা দর্শকের জন্য নিয়ে আসতে পারছি।’ দীর্ঘদিন পর অ্যাকশন ফিল্ম নিয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন ‘সবাই জানে আমার যে অডিয়েন্স আছে তারা আমাকে অ্যাকশনের জ
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ দীর্ঘ বিরতির পর আবারও অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের এই ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই তিনি নিজের সিনেমার একটি সংলাপ আওড়ে বলেন ‘কি ভাবছিলি মইরা গেছি মরি নাই।’
সিনেমায় বন্দুক ব্যবহারের প্রসঙ্গ টেনে শুভ বলেন ‘একটা সিনেমার নাম ছিল এ্যানিমেল। তারপর অনেকগুলো সিনেমা হয়েছে। আমি ১৬ কলা পূর্ণ করলাম শেষ করলাম। এরপর আর এটা ইউজ হবে না। লাস্ট অব দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। আমি ইউজ না করলে তো ১৬ কলা শেষ হবে না।’
মালিক সিনেমা নিয়ে আশাবাদী শুভ বলেন ‘ঈদে আমাদের সিনেমাটি আসবে ইনশাআল্লাহ। সপরিবারে সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করার মতো একটি চলচ্চিত্র হচ্ছে মালিক। আমি একা কোনো অবস্থাতেই ক্রেডিট নেব না। সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এমন একটি ছবি ঈদের সময় আমরা দর্শকের জন্য নিয়ে আসতে পারছি।’
দীর্ঘদিন পর অ্যাকশন ফিল্ম নিয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন ‘সবাই জানে আমার যে অডিয়েন্স আছে তারা আমাকে অ্যাকশনের জন্য খুব ভালোবাসে। নিঃসন্দেহে আমি এক্সাইটেড এবং নার্ভাস তবে কনফিডেন্টও। কারণ দেশ বিদেশের অনেক বড় বড় শিল্পী ও টেকনিশিয়ানরা এতে কাজ করেছেন। তাই মালিকের ওপর আমাদের অনেক আশা।’
অনুষ্ঠানে পরিচালকের অনুপস্থিতি নিয়ে শুভ জানান পরিচালক বর্তমানে ভারতে পোস্ট প্রোডাকশনের কাজে ভীষণ ব্যস্ত আছেন। সেখানে নেটওয়ার্ক না থাকায় তাকে ভার্চুয়ালিও যুক্ত করা সম্ভব হয়নি।
কোরবানির ঈদে সিনেমা মুক্তির কৌশল নিয়ে এই নায়ক বলেন ‘রোজার ঈদে প্রথম দিন থেকেই দর্শক সমাগম হয়। কিন্তু কোরবানির ঈদে একটু উইন্ডো পাওয়া যায়। মানুষ সাধারণত ঈদের এক দুটো দিন পর থেকে ছবি দেখতে আসা শুরু করে। তাই ছবিটার প্রচারণার জন্য আমরা যথেষ্ট সময় পাব।’
What's Your Reaction?