ঐক্যবদ্ধ হয়ে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ইসলামের মূলবানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে । অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে। সারা বিশ্বের মুসলানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তবে প্রতিটি মুসলমানের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার রহমত আমাদের উপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুন:প্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি। শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্চ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবিললা করতে হবে। ইসলাম, রসূল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ইসলামের মূলবানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে । অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে। সারা বিশ্বের মুসলানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তবে প্রতিটি মুসলমানের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার রহমত আমাদের উপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুন:প্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি।
শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্চ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবিললা করতে হবে। ইসলাম, রসূল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, গণতন্ত্রের মূল কথা হলো জনগণ, তাই আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আমরা কিন্তু জনগণের কথাই বলি। এলাকার জনগণ ১৯৯১ সাল থেকে শুরু করে এই ৩৬ বছরে সর্বোচ্চ ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি জনগণের জন্য আমরা কাজ করে যাব এবং তা করতে শিক্ষা দিয়েছে ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাক্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
What's Your Reaction?