ঐতিহাসিক বড়াইবাড়ী দিবসে শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা

আজ ১৮ এপ্রিল। ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। এদিন শহীদ হওয়া তৎকালীন বিডিআর সদস্যদের যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৮ এপ্রিল) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এনসিপি জানায়, ২০০১ সালের এদিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উসকানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের এ অপচেষ্টা রুখে দেয় বিডিআর ও সচেতন গ্রামবাসী। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুড়ে, যার সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে আছে বড়াইবাড়ী ক্যাম্প। দলটি জানায়, বিডিআর জওয়ানদের অদম্য সাহসী ভূমিকায় সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দেশের তরে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের। বিজ্ঞপ্তিতে এনসিপি শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফিরাত কামনা করে। এনএস/একিউএফ

ঐতিহাসিক বড়াইবাড়ী দিবসে শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা

আজ ১৮ এপ্রিল। ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। এদিন শহীদ হওয়া তৎকালীন বিডিআর সদস্যদের যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৮ এপ্রিল) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এনসিপি জানায়, ২০০১ সালের এদিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উসকানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের এ অপচেষ্টা রুখে দেয় বিডিআর ও সচেতন গ্রামবাসী। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুড়ে, যার সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে আছে বড়াইবাড়ী ক্যাম্প।

দলটি জানায়, বিডিআর জওয়ানদের অদম্য সাহসী ভূমিকায় সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দেশের তরে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের।

বিজ্ঞপ্তিতে এনসিপি শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফিরাত কামনা করে।

এনএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow