ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ওমানের সালালাহ বন্দরের থেকে যথেষ্ট দূরত্বে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্মান করে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে থাইল্যান্ড ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাংকারগুলোকে নিরাপদে হরমুজ প্রণালিতে অতিক্রমের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে। তিনি জানান, এই সমঝোতার ফলে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কিছুটা কমবে এবং মার্চের শুরুতে যে ধরনের বিঘ্ন ঘটেছিল, তা পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা কমবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কার

ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ওমানের সালালাহ বন্দরের থেকে যথেষ্ট দূরত্বে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্মান করে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে থাইল্যান্ড ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাংকারগুলোকে নিরাপদে হরমুজ প্রণালিতে অতিক্রমের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।

তিনি জানান, এই সমঝোতার ফলে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কিছুটা কমবে এবং মার্চের শুরুতে যে ধরনের বিঘ্ন ঘটেছিল, তা পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা কমবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে ইরান প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই সীমিত করে দিয়েছে। ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow