ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি গ্যালারি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীর নামে। মুম্বাই ক্রিকেট (এমসিএ) অ্যাসোসিয়েশনের প্রস্তাব অনুযায়ী প্রেসবক্সের নিচের লেভেল ওয়ান স্ট্যান্ডটির নামকরণ করার অনুমোদন পেয়েছে দেশটির সাবেক এই অধিনায়কের নামে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে, মুম্বাই ও ভারতের ক্রিকেটের প্রতি খেলোয়াড় ও কোচ হিসেবে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এমসিএ এপেক্স কাউন্সিল ভারতের সাবেক তিন অধিনায়ক দিলীপ সারদেসাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণ কর হয়েছে। ৩ নম্বর গেটটি সারদেসাই, ৬ নম্বর সোলকার এবং ৫ নম্বর এডুলজির নামে নামকরণ করা হয়েছে। এমসিএ তাদের বিবৃতিতে বলেছে, ‘মুম্বাইয়ের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যকে শক্তিশালী করতে এই কিংবদন্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। তাদের সাফল্য স্থায়ীভাবে স্মরণীয় করে রাখা এবং স্টেডিয়ামে আগত ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণ

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি গ্যালারি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীর নামে। মুম্বাই ক্রিকেট (এমসিএ) অ্যাসোসিয়েশনের প্রস্তাব অনুযায়ী প্রেসবক্সের নিচের লেভেল ওয়ান স্ট্যান্ডটির নামকরণ করার অনুমোদন পেয়েছে দেশটির সাবেক এই অধিনায়কের নামে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে, মুম্বাই ও ভারতের ক্রিকেটের প্রতি খেলোয়াড় ও কোচ হিসেবে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে।

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এমসিএ এপেক্স কাউন্সিল ভারতের সাবেক তিন অধিনায়ক দিলীপ সারদেসাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণ কর হয়েছে। ৩ নম্বর গেটটি সারদেসাই, ৬ নম্বর সোলকার এবং ৫ নম্বর এডুলজির নামে নামকরণ করা হয়েছে।

এমসিএ তাদের বিবৃতিতে বলেছে, ‘মুম্বাইয়ের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যকে শক্তিশালী করতে এই কিংবদন্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। তাদের সাফল্য স্থায়ীভাবে স্মরণীয় করে রাখা এবং স্টেডিয়ামে আগত ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করাই এই উদ্যোগের লক্ষ্য।’

এমসিএ সভাপতি আজিঙ্কা নায়েক বলেন, এই সিদ্ধান্ত সংগঠনের দায়িত্ববোধেরই প্রতিফলন। তিনি বলেন, ‘মুম্বাই ক্রিকেট গড়ে উঠেছে আমাদের কিংবদন্তিদের রেখে যাওয়া ভিত্তির ওপর। যারা শহর ও দেশকে গৌরবান্বিত করেছেন, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। প্রেস বক্সের নিচের লেভেল ১ স্ট্যান্ডের নাম রবি শাস্ত্রীর নামে করা তার খেলোয়াড়, নেতা ও কোচ হিসেবে অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ্য।’

তিনি আর ও বলেন, ‘একইভাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গেটগুলো দিলীপ সারদেসাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে উৎসর্গ করার মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করা প্রতিটি সমর্থক আমাদের গৌরবময় ক্রিকেট ঐতিহ্য গড়ে তোলা কিংবদন্তিদের কথা স্মরণ করবেন। এই সিদ্ধান্তগুলো অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে এমসিএর অঙ্গীকারেরই প্রতিফলন।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow