ওয়ান ব্যাংকের উদ্যোগে তরুণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মানে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ব্যাংকের ধারাবাহিক প্রতিশ্রুতি থেকে এ পর্যন্ত ওয়ান ব্যাংক প্রায় ৯০০০ মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করেছে।  বৃত্তি প্রদান আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমন্ডলীসহ ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মুহিত রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি ডিভিশন, মো. আনোয়ারুল ইসলাম; এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর, কাজী জিয়া উল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংক মনে করে, মেধা বিকাশে শিক্ষার্থীদের আর্থিক প্রতিকূলতা যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, আর তাই শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন পূরণে সহায়তা করতে ওয়ান ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow