ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ওরা শুধু ভোট চুরি করেনি, বরং ডাকাতি করেছে।’ তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, জনগণের সামনে ভোট ডাকাতদের উন্মোচন করতে পেরেছি। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গেছে, জনগণের সামনে আমরা বিরোধীদের হিসেবে হাজির হয়েছি, আমরা রাজপথে থাকবো, কড়ায় গণ্ডায় ইঞ্চি ইঞ্চি করে জরগণের ওপর যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেবো ইনশাল্লাহ।’ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে গেছি। সরকার ও প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত বিচার করার। আমাদের এতদিন বলা হয়েছে নির্বাচন ও বিচার মুখোমুখি না করার। আমরা মরিয়া প্রমাণ করেছি, আমরা নির্বাচনবিরোধী নই। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, সংস্কারে জনগণ ‘হ্যাঁ’র পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এটি বাস

ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ওরা শুধু ভোট চুরি করেনি, বরং ডাকাতি করেছে।’

তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, জনগণের সামনে ভোট ডাকাতদের উন্মোচন করতে পেরেছি। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গেছে, জনগণের সামনে আমরা বিরোধীদের হিসেবে হাজির হয়েছি, আমরা রাজপথে থাকবো, কড়ায় গণ্ডায় ইঞ্চি ইঞ্চি করে জরগণের ওপর যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেবো ইনশাল্লাহ।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে গেছি। সরকার ও প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত বিচার করার। আমাদের এতদিন বলা হয়েছে নির্বাচন ও বিচার মুখোমুখি না করার। আমরা মরিয়া প্রমাণ করেছি, আমরা নির্বাচনবিরোধী নই। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, সংস্কারে জনগণ ‘হ্যাঁ’র পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এটি বাস্তবায়ন করতে হবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘রাজপথে সংগ্রাম জারি রাখতে হবে, আমার বোনদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’

আরএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow