ওসমান হাদির জন্মদিন কবে, জানালেন স্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শহীদ শরিফ ওসমান হাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তারা ৩০ জুন ধরে দোয়ার আয়োজনও করেছেন। বিষয়টি জানার পরে সঠিক জন্মতারিখ তুলে ধরে পোস্ট করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। আজ বেলা ১১টায় নিজের আইডিতে এ বিষয়ে পোস্ট করেন তিনি। রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘সবাইকে অনেক শুকরিয়া যে আপনারা যার যার জায়গা থেকে শহীদ শরিফ ওসমান হাদিকে তার জন্মদিন উপলক্ষে মোবারকবাদ দিচ্ছেন, দোয়ার আয়োজন করছেন। তবে আপনাদের সবাইকে একটা ব্যাপার ক্লিয়ার করার জন্য আমার পোস্ট করা। শহীদ ওসমান হাদির জন্মদিন ‘পহেলা জানুয়ারি ১৯৯৩’। আরও পড়ুন পাঠ্যবইয়ে বীরত্বগাথা / এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: ওসমান হাদির বোন হয়তো কোনো একটা দল শহীদের সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই এরকম একটা ব্যাপার ঘটিয়েছে। আপনারা যারা কোনো কিছু শহীদের ব্যাপারে শেয়ার করবেন, অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চ-এর পেজ থেকে জেনে শেয়ার করবেন। দেখুন, ভুল আমি করতে পারি, ইনকিলাব মঞ্চ করতে পারে, শহীদের পরিবার করতে পারে। কারণ দিন শেষে আমরা মানুষ। তবে আশা করব, আপনারা এটাকে ভালো হিসেবে দেখ

ওসমান হাদির জন্মদিন কবে, জানালেন স্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শহীদ শরিফ ওসমান হাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তারা ৩০ জুন ধরে দোয়ার আয়োজনও করেছেন। বিষয়টি জানার পরে সঠিক জন্মতারিখ তুলে ধরে পোস্ট করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। আজ বেলা ১১টায় নিজের আইডিতে এ বিষয়ে পোস্ট করেন তিনি।

রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘সবাইকে অনেক শুকরিয়া যে আপনারা যার যার জায়গা থেকে শহীদ শরিফ ওসমান হাদিকে তার জন্মদিন উপলক্ষে মোবারকবাদ দিচ্ছেন, দোয়ার আয়োজন করছেন। তবে আপনাদের সবাইকে একটা ব্যাপার ক্লিয়ার করার জন্য আমার পোস্ট করা। শহীদ ওসমান হাদির জন্মদিন ‘পহেলা জানুয়ারি ১৯৯৩’।

হয়তো কোনো একটা দল শহীদের সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই এরকম একটা ব্যাপার ঘটিয়েছে। আপনারা যারা কোনো কিছু শহীদের ব্যাপারে শেয়ার করবেন, অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চ-এর পেজ থেকে জেনে শেয়ার করবেন।

hadi

দেখুন, ভুল আমি করতে পারি, ইনকিলাব মঞ্চ করতে পারে, শহীদের পরিবার করতে পারে। কারণ দিন শেষে আমরা মানুষ। তবে আশা করব, আপনারা এটাকে ভালো হিসেবে দেখবেন। ভুলের মাধ্যমে আমরা আরও পরিনত, পরিপক্ব হই। শহীদ ওসমান হাদি বাংলাদেশের আজাদি।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow