ওসির সামনে চাঁদা দাবি; সেই যুবদল নেতাকে বহিষ্কারের পর গ্রেফতার

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর উপস্থিতিতে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এম এ ওয়াহাবের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল ২৭ ফেব্রুয়ারি নাটোর জেলা যুবদল তাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসির সামনে চাঁদা দাবি; সেই যুবদল নেতাকে বহিষ্কারের পর গ্রেফতার

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর উপস্থিতিতে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এম এ ওয়াহাবের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গতকাল ২৭ ফেব্রুয়ারি নাটোর জেলা যুবদল তাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow