ওয়ানডে-টি২০ সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার সকালেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে এসেছেন ৩ জন। তারা নিউজিল্যান্ড \'এ\' দলের হয়ে লঙ্কান \'এ\' দলের বিপক্ষে খেলছিলেন। পরে রাত ১১টায় বাকিদের নিয়ে ঢাকায় অবতরন করে মূল বহরকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইনস। তারপর কড়া নিরাপত্তায় তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে গড়াবে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এমএমআর

ওয়ানডে-টি২০ সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

সোমবার সকালেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে এসেছেন ৩ জন। তারা নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে লঙ্কান 'এ' দলের বিপক্ষে খেলছিলেন।

পরে রাত ১১টায় বাকিদের নিয়ে ঢাকায় অবতরন করে মূল বহরকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইনস। তারপর কড়া নিরাপত্তায় তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে গড়াবে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।

একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow